ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৭৬৬৬১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (বিএটি) ইশরাত ওয়ারিসকে সংস্থার প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাতকে নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ উপদেষ্টা পরিষদ। এর নেতৃত্বে আছেন বেক্সিমকো গ্রুপের সিইও শায়ান এফ রহমান। উপদেষ্টামন্ডলীতে আরো আছেন ফারুক সোবহান, রুনা খান ও এলথেম কবির।   
বাংলাদেশের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশে প্রথম পরিচালক হিসেবে ইশরাতকে নিয়োগ দিতে পেরে আনন্দিত।
তিনি বলেন, ‘ইশরাত তার অভিজ্ঞতার ভান্ডার দিয়ে বাংলাদেশে আমাদের কর্মসূচির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চালিকাশক্তিতে মুখ্য ভূমিকা পালন করবেন।’
ইশরাত ওয়ারিস বলেছেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগদান এবং বাংলাদেশে এর প্রচেষ্টার নেতৃত্ব দিতে পেরে তিনি সন্তুষ্ট।
তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী সামাজিক এবং পরিবেশগত প্রভাবের জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে আমাদের দল এবং উপদেষ্টা পরিষদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত।’ 
নেতৃস্থানীয় ব্রিটিশ এশিয়ান ব্যবসায়ী নেতাদের নিয়ে ২০০৭ সালে রাজা চার্লস তৃতীয় ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।  
আজ পর্যন্ত  ট্রাস্ট দক্ষিণ এশিয়া জুড়ে ১২ মিলিয়নেরও বেশি মানুষকে সহায়তা করেছে এবং এখন বাংলাদেশে বৃহত্তর প্রবৃদ্ধি এবং প্রভাব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জলবায়ু প্রযুক্তি এবং শিল্প উন্নয়নে এক দশকেরও বেশি সময় ধরে ইশরাত দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব সৃষ্টিকারী কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বব্যাংক, ব্র্যাক এবং এসওএলশেয়ারে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat