ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৪৫৪৩৫১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এতে সুনামির কোন আশংকা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামী সতর্কীকরণ কেন্দ্র বলেছে, জনবিরল একটি দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোন আশংকা নেই।
ভানুয়াতুতে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ভানুয়াতুর ভৌগলিক অবস্থান ভূকম্পনীয় রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জনসংখ্যা প্রায় ৩২০,০০০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat