ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৩৪৩২৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৯শ’ ৬৮ গ্রাম স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশী এক কেবিন ক্রুকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন (৪০)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। 
এ সময় তা দেহ তল্লাশী চালিয়ে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৯শ’ ৬৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি টাকা। 
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন,  মঙ্গলবার রাত ১০টার দিকে সৌদি  এয়ারলাইন্সের  এস বি ৮০৪ নম্বরের ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় পৌঁছে শাহজালালে অবতরণ করে। 
গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) বিমানবন্দরের কাস্টমস গ্রীন চ্যানেল এলাকায় এনএসআই এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 
এ ব্যাপারে বিমান বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat