ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৪৩৪৩৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভোলা, শেরপুর ও ঝিনাইদহ জেলায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হচ্ছে।
ভোলা সংবাদদাতা জানান- জেলায় ৯৭ হাজার ৭৮০টি অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় এসব চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন  বলেন, জেলায় মোট চাল বরাদ্দকৃত পরিবারের মধ্যে ৭ উপজেলার ৬৯টি ইউনিয়নে ৭৬ হাজার ২১৫ টি পরিবার রয়েছে। এছাড়া পাঁচটি পৌরসভায় চাল পাচ্ছে ২১ হাজার ৫৬৫ টি পরিবার।
শেরপুর সংবাদদাতা জানান- জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি, ধানশাইলে ১ হাজার ৬৮৮টি, নলকুড়ায় ২ হাজার ১৯৩টি, গৌরিপুরে ১ হাজার ২৩০টি, ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, হাতিবান্দায় ৯২৯, মালিঝিকান্দায় ১ হাজার ৯৬৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবর্নিবাচিত ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
ঝিনাইদহ সংবাদদাতা জানান- বৃহস্পতিবার দিনব্যাপী জেলা সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ১৪ গ্রামের ১ হাজার ৫৫৪ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিপটন, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat