ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ২৩৪৫৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ-বি’র প্রথম ম্যাচে মাঠে নামার মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো চ্যাম্পিয়নশীপে খেলার রেকর্ড গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ টিনএজার লামিন ইয়ামাল। 
১৬ বছর ৩৩৮ দিন বয়সে ইয়ামাল নতুন এই রেকর্ড গড়েছেন। ২০২০ ইউরোতে ১৭ বছর ২৪৬ দিন বয়সে পোল্যান্ডের মিডফিল্ডার কাসপার কোজোলভস্কি স্পেনের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে খেলতে নেমে এতদিন পর্যন্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার রেকর্ড ধরে রেখেছিলেন। এটা ছিল ঐ আসরে দ্বিতীয়বারের মত রেকর্ড ভঙ্গের মত ঘটনা। এর আগে একই আসরে ইংল্যান্ডের জুড বেলিংহাম ২০১২ সালে নেদারল্যান্ডের লেফট-ব্যাক জেট্রো উইলিয়াসমের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছিলেন। 
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, ‘সে শুধু রেকর্ড ভেঙ্গেই চলেছে। প্রতিদিনই ইয়ামাল পরিনত হচ্ছে, প্রতিদিনই নিজেকে আরো ভাল করে তুলছে। তার মধ্যে একজন সেরা খেরোয়াড় হবার সব সম্ভাবনাই রয়েছে। এখনো সে বয়সে তরুণ, আমাদের তাকে নিয়ে ধৈর্য্য ধরতে হবে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ের ম্যাচে ইয়ামাল তৃতীয় গোলটিতে সহযোগিতা করেছেন। তার দুর্দান্ত ক্রুসে ডানি কারভাহাল গোলটি করেন। 
ম্যাচ শেষে ইয়ামাল বলেছেন, ‘এই জয়ে আমি দারুন খুশী। ইউরোতে আমার অভিষেক হলো, পরবর্তী ম্যাচের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আমি সবসময়ই দলকে সহযোগিতা করার জন্যই মাঠে নামি, সেটা যেভাবেই হোক।’
ইয়ামালের রেকর্ডের পাশাপাশি আরেক স্প্যানিশ কারভাহাল ৩২ বছর বয়সে গোল করে টুর্নামেন্টে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat