ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৮৮১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় প্রধান ঈদগাহ মিজান ময়দান সেজেছে নান্দনিক সাজে। প্রায় ২০ হাজার মুসল্লি ধারনক্ষম এ ঈদগাহ আধুনিক তাঁবুতে ঢেকে দেওয়া হয়েছে।  তাঁবুর ভেতরে ঝলমলে আলো এবং পাঁচশ’টি বৈদ্যুতিক পাখা ব্যবহার করা হয়েছে গরমে আরামদায়ক পরিবেশ নিশ্চিতে। 
ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত এ ঈদের জামাত উপলক্ষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে বোতলজাত পানি এবং খেজুর। 
আজ রোববার বিকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আগামীকাল সোমবার ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে বিষয় মাথায় রেখে এই তাঁবু স্থাপন করা হয়েছে। মিজান ময়দানে জেলার প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে। মুসুল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতে এসব আয়োজন করা হয়েছে।
জেলায় ইসলামিক ফাউন্ডেশন- এর  উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া জামে মসজিদে সকাল ৭টায়, সার্কিট হাউজ জামে মসজিদ, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদ, শান্তি কোম্পানী জামে মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ, ফেনী রেল ষ্টেশন জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, হাজারী পাড়া জামে মসজিদ, বিরিঞ্চি কেন্দ্রীয় ছুফিয়া ঈদগাহ, মমিন জাহান জামে মসজিদ, মুন্সি বাড়ী জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, তাকিয়া বাড়ি মসজিদ, লমি হাজারী বাড়ী জামে মসজিদ ও দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, মধ্য চাঁড়িপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টা, জিএ একাডেমী ঈদগাহ ও পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat