ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৩৪৪৫৩৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভারতের সাথে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার পর  পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে  দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে পুরো দমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে । বিষয়টি আজ শনিবার দুপুর ১২ টায় নিশ্চিত করেছেন  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে   সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ  ছিল।
পুনরায় আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম  শুরু হয়েছে ।তিনি জানান, আজ শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১টি পূণ্য বোঝাই   ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানি করা ভারতীয় পণ্যগুলো যথারীতি হিলিস্থল বন্দর পানামা পোটে' খালাসের কাজ চলছে।  
হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। উভয় দেশের যাত্রী পারাপারে কোন অসুবিধা হয়নি। এমনকি পবিত্র ঈদুল আজহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পুনরায় পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat