ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৩৪৩৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন অনেক বছর ধরেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। সম্প্রতি তিনি বেশি অসুস্থ হলে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি হয়েছিলেন। তিন দিন চিকিৎসা নিয়ে আজ (২৬ জুন) বুধবার সকাল ১০টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় এ গায়ক।সংবাদমাধ্যম অনুযায়ী, হায়দার হোসেন জানান, তার হৃদযন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। 
হৃদরোগ ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন তিনি। এর আগে আরও চারটি রিং পরানো হয়েছে ৬০ বছর বয়সী এই সংগীতশিল্পীকে।তিনি বলেন, ‘আমি এখন মেয়ের বাসায় আছি। আমি সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।
জীবনমুখী গান গেয়ে শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী হায়দার হোসেন। তার গানে আলোচনা-সমালোচনা দুটোই থাকে। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর তালিকায় আছে- ‘আমি ফাইসা গেছি’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat