ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৩৪৩৩৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোনালী আঁশ নামে খ্যাত পাট পুকুর ও ডোবায় জাগ দেওয়া , ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা।
এবার পুকুর ও ডোবায় পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দেওয়ায় কোন সমস্যা হয়নি কৃষকদের।   
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র  জানায়,  ২০২৪-২৫ ফসল উৎপাদন খরিপ-১ মৌসুমে জেলায় ৩ হাজার ২২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২ হাজার ৮৮০ হেক্টর জমিতে।
 এরমধ্যে রয়েছে দেশী পাট ১৫ হেক্টর ও তোষা পাট ২ হাজার ৮৬৫ হেক্টর।  এবার  ৪৬ হাজার ৭২০ বেল পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।  সরকারের পাট জাত দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক  করাসহ পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানী হিসেবে পাট কাঠিকে ব্যবহার ও পাট চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ার  কারণে জেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। পাট চাষ সফল করতে  কৃষি বিভাগ  হাতে- কলমে চাষিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পাট বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুদ সন্তোষজনক পর্যায়ে রাখাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে।
গতবছর পাট প্রতিমণ বিক্রি হয়েছিল প্রকার ভেদে ২ হাজার  থেকে ২ হাজার ৫০০ টাকা  পর্যন্ত। এবারের নতুন পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা মণ। বর্তমানে বাজারে পাটজাত দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। যার ফলে এবার বাজারে ওঠা পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে শুরু করে ৩ হাজার টাকা মণ পর্যন্ত বলে জানান, পুরানাপৈল বাজারের পাট ব্যবসায়ী  সুশীল চন্দ্র মন্ডল। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি, পাটের নানা বিধ ব্যবহার বৃদ্ধি পাওয়া ও পাটের ভালো দাম পাওয়ায়  দিন দিন জেলায় পাটের চাষ  বৃদ্ধি পেতে শুরু করেছে বলে মনে করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন  জানান, চলতি  ২০২৪-২৫ খরিপ-১ ফসল উৎপাদন মৌসুমে জেলায় ২ হাজার ৮৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।  এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে  কোন  সমস্যায় পড়তে হয়নি কৃষকদের।   চলতি মৌসুমে  ৪৬ হাজার ৭২০ বেল পাট উৎপাদন  হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat