ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৩৪৩৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া দশম জয়ন্তী ব্রিকস পার্লামেন্টারি ফোরামে যোগ দেবেন। খবর তাসের।
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বুধবার ফোরামে পুতিনের অংশগ্রহণের কথা ঘোষণা করেন। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ তথ্যটি নিশ্চিত করেছেন। পেসকভ তাসকে বলেন, ফোরামের শেষের দিকে এতে অংশগ্রহণকারীদের সাথে পৃথকভাবে পুতিন বেশ কয়েকটি বৈঠক করবেন।
ফেডারেশন কাউন্সিলের প্রেস সার্ভিস জানায়, রাশিয়াসহ ১৬ টি দেশের প্রায় ৪০০ প্রতিনিধি ১১ ও ১২ জুলাই অনুষ্ঠেয় ফোরামে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ফোরামের মুখ্য আলোচনার বিষয় হবে ‘দ্য রোল অব পার্লামেন্টস ইন দ্য স্ট্রেন্দেনিং অব মাল্টিপোলারিটি ফর ফেয়ার গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি।’
ফেডারেশন কাউন্সিলের স্পিকার বলেন, বিষয়টি বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করে। আর এটি রাশিয়ার প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে। আমরা ন্যায্য এবং নিরাপদ উন্নয়নের জন্য দাঁড়িয়েছি। তিনি জোর দিয়ে বলেন, ফোরামের সকল কর্মসূচি এটিকে কেন্দ্র করে ঠিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat