ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৩৫৪৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সমাগমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে বিয়ে করলেন ভারতের আম্বানিপুত্র অনন্ত আম্বনি ও রাধিকা মার্চেন্ট। শুক্রবার বিয়ের আসরে নববধূ রাধিকা যেন কলি যুগের রাজকন্যা। আর বরবেশে অনন্তকে রাজপুত্র থেকে কোনো অংশে কম লাগেনি। 
 হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দিন রাধিকা মার্চেন্ট সেজেছিলেন উত্তরাধিকার সূত্রে পাওয়া মার্চেন্ট পরিবারের ঐতিহ্যবাহী গয়নায়। 
গলায় জোড়োয়ার চোকার এবং হীরে পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার পরেছিলেন তিনি। সঙ্গে ছিল ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, হাতে রতনচুরের সঙ্গে সাদা লাল এবং হীরের চুরি।
তবে গলায় যে নেকলেসটি পরেছিলেন সেটি ২০২০ সালে বিয়ের জন্য পরেছিলেন রাধিকার দিদি অঞ্জলিও। এছাড়া বিয়ের দিন রাধিকা আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনকরা একটি বেইজ লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে মাথায় ছিল ম্যাচিং ওড়না। হাতে লম্বা লাল রঙের ভরাট জারদৌসি কাজের ওড়না নিয়েছিলেন তিনি। 
এদিকে বিয়েতে কমলা শেরওয়ানিতে বর সেজেছিলেন অনন্ত আম্বানি। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানী-পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে অনন্তকে।
এছাড়া এ জুটির প্রাণিপ্রেম তাদের বিয়ের প্রথম আয়োজন থেকেই চোখে পড়েছে। বিয়েতে কনের ফটোশুটের চারপাশে ময়ূরের হাঁটাচলা দেখে তাই অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন কেউ কেউ।কয়েক মাস প্রি-ওয়েডিং উৎসবের পর, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat