ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৩৪৩৪৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশেপাশে বেশ কয়েকটি অবস্থানে রোববার ইসরায়েলি হামলায় এক সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা সিরিয়ার ভূখ- থেকে ইসরায়েলে দুটি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক কমান্ড সেন্টারের পাশাপাশি দেশটির সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
বিবৃতিটি সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার একটি বিরল স্বীকারোক্তি ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশটিতে শত শত হামলা চালিয়েছে। প্রধানত সেনাবাহিনীর অবস্থান এবং ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার মধ্যরাতের পর ইসরায়েলি বিমান হামলায় একজন সেনা নিহত ও তিনজন আহত হয়েছে।
সংস্থাটি আরো জানায়, দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি সামরিক অবস্থান এবং দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat