ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৭৬৬৫৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা সদরে আজ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় রবিউল হাসান সামির নামে একজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
আজ রোববার বিকাল সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রবিউল হাসান সামির (২০) জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট সন্তান। সে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী সামির বারাহীপুরে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে চিওড়াগামী একটি বাসে ওঠে। পথিমধ্যে বাসটি ফতেহপুর এলাকায় মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পড়ে সামির। স্থানীয়রা সামিরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান,  ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat