ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩৪৪৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে একজন আমদানি কারক গত ২ দিনে ভারতীয় ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে আমদানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ টি ট্রাকে  ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল।  গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজি পুতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এ কারণেই হিলি স্থলবন্দরদী আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬ টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরো অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি কারকেরা ভারত থেকে আমদানি করবেন।
আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিএন্ডএনএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং গতকাল সারাদিনে ২০ টি ট্রাকে ৫০০ মেট্রিক টন  পেঁয়াজ আমদানি করা হয়েছে।ওইসব আমদানি করা পেঁয়াজ গতকাল রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat