ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ২৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসতে যাচ্ছেন। এই সময়ে অধরা গাজা চুক্তির বিষয়ে বাইডেন গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুুপুরে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও নেতানিয়াহু বৈঠক করবেন।
এদিকে এই বৈঠকের একদিন আগে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। ভাষণে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের অঙ্গীকার করেন।
বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করলেও বিশ্লেষকরা বলছেন, বাইডেনের মেয়াদ আর মাত্র ছয় মাস আছে। নেতানিয়াহু বরং বাইডেনের উত্তরসূরির সাথে আলোচনার জন্যে অপেক্ষায় থাকবেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন মে মাসে যে পরিকল্পনা উপস্থাপন করে তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা রীতিমতো ধীর গতিতে চলছে। ফিলিস্তিনী অঞ্চলে ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে। ওয়াশিংটনও ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে এখনও ১১১জন হামাসের কাছে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে এই পর্যন্ত ৩৯ হাজার একশ’ বেসামরিক ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat