ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় বোরো মৌসুমে আভ্যন্তরীণ ভাবে ৩৫ শতাংশ ধান সংগৃহীত হয়েছে। ৩২ টাকা কেজি দরে জেলার ৫ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭৮৯ মেট্রিক টন। এরমধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৭৭ টন ও ১২০ কেজি বোরো ধান সংগৃহীত হয়েছে। এখনো ৫ হাজার ৭১১ মেট্রিক টন ৮৮০ কেজি বোরো ধান সংগ্রহ বাকী রয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোশাররফ হোসেন এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ২৫৬ মেট্রিক টন, মুকসুদপুরে ১ হাজার ৪৬৬ মেট্রিক টন, টুঙ্গিপাড়ায় ৯২৩ মেট্রিক টন, কোটালীপাড়ায় ২ হাজার ৮৬৫ মেট্রিক টন ও কাশিয়ানীতে ১ হাজার ২৭৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৬৫১ মেট্রিক টন, মুকসুদপুরে ৯০৭ মেট্রিক টন, টুঙ্গিপাড়ায় ২৩৯ মেট্রিক টন, কোটালীপাড়ায় ৭২৬ মেট্রিক টন ও কাশিয়ানীতে ৫৫৪ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। শতাংশের হিসেবে গোপালগঞ্জে ২৯% মুকসুদপুরে ৬২%, টুঙ্গিপাড়ায় ২৬%, কোটালীপাড়ায় ২৫% ও কাশিয়ানীতে ৪৩% ধান সংগ্রহ করা হয়েছে।  
জেলা খাদ্য নিয়ন্ত্রক আরো বলেন, কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে এসব ধান সংগ্রহ করা হয়েছে। ৩১ আগস্টের মধ্যে আরো ধান সংগৃহীত হবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
উল্লেখ্য সরকার ধনের ন্যয্য মূল্য নিশ্চিত করতে ধান কাটা শুরু হওয়ার পর ধানের মূল্য নির্ধারণ করে দেয়। এ কারণে গত ১৬ বছর ধরে কৃষক ধানের ন্যয্য মূল্য পেয়ে আসছেন। এতে জেলার কৃষকরা উপকৃত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat