ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি  জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, দোয়া মাহফিল এবং গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ। 
আজ শনিবার বিকেল ৪টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। 
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক রিটন বড়ুয়ার সঞ্চালনায় এ সভায়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. ছলিম উল্ল্যাহ সেলিম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন প্রমুখ।
আলোচনাসভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সভাশেষে কোটা আন্দোলনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
পরে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat