ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ান নৌবাহিনী দিবসের প্যারেডে ২০০টি যুদ্ধ জাহাজ এবং নৌযান প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে।
আজ ২৮ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব,ক্যাস্পিয়ান ফ্লোটিলার নিজ ঘাঁটিতে এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে,‘২৮ জুলাই, ২০২৪-এ রাশিয়ান নৌবাহিনীর দিবস উপলক্ষে নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসব সেন্ট পিটার্সবার্গে, উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট,ক্যাস্পিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্যসাগরে রাশিয়ান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্সের প্রধান ঘাঁটিগুলোর জলসীমায় অনুষ্ঠিত হবে।’
সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ান নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলিতে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মধ্যে শেষ হবে।
মন্ত্রণালয় বলেছে,‘২০২৪ সালে নৌবাহিনীর উৎসবের অংশ হিসাবে প্রধান নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর ২০০টি জাহাজ এবং নৌযান অংশ সেবে। ১০০ টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং ১৫,০০০ সেনা সদস্যও এতে নিযুক্ত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat