ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ১৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম আজ কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটি’র প্রধান কার্যালয়, সেতুভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, রামপুরা বিটিভি সেন্টার এবং কাজিপাড়া মেট্ররেল স্টেশন পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত সরকারি এ সকল স্থাপনা, ভবন ও সরকারি যানবাহন এবং মালামাল লুটপাট সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা হামলা করেছে তাদের মধ্যে দেশপ্রেম নেই, রাজনীতি করতে হলে দেশপ্রেম থাকা অপরিহার্য। দেশকে যদি তারা ভালবাসতে না পারেন, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না বলে তিনি মন্তব্য করেন।  তিনি বলেন, এটি প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, মানুষকে দুর্যোগে ফেলেছে তারা যে দলই করুক না কেন তাদের দেশ ও মানুষের প্রতি মমত্ব নেই। যারা রাজনীতি করেন তাদের প্রমাণ করতে হবে যে দেশের প্রতি তাদের ভালবাসা আছে। দেশের মানুষকে দুর্যোগে ফেলা, দেশের ক্ষতি করা দেশের প্রতি বিশ্বাসঘাতকতার নামান্তর। তিনি বলেন, এসব হামলা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। এরূপ ধ্বংসযজ্ঞ চালিয়ে ছিল পাকিস্তানিরা, আর এবারের এই হামলা ও অগ্নিসংযোগ তাদের দোসরদের কাজ। 
পরিকল্পনামন্ত্রী রামপুরা বিটিভি সেন্টার পরিদর্শন করে বলেন, ক্ষতির পরিমাণ নিরূপন করে আমরা পুনর্গঠনের কাজ করব কিন্তু কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা যায় না। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত যেসকল ডকুমেন্টস পুড়িয়ে দেয়া হয়েছে, বিনষ্ট করা হয়েছে সেগুলোর ক্ষতি পূরণ সম্ভব নয়। দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। দেশের সম্পদ রক্ষায়, দেশের ঐতিহ্য সংরক্ষণে তিনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উপরে গুরুত্বারোপ করেন এবং দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান।
মন্ত্রী বলেন  ষড়যন্ত্র করে, হামলা, অগ্নিসংযোগ করে, সম্পদ বিনষ্ট করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব বলে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat