ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৩৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, টানা দুই ম্যাচে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের ম্যাচে ২ রান ও ৩ উইকেট নেওয়ার পর গতরাতে ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে ব্যাট হাতে ১৫ বলে ২৪ রান ও বল হাতে ৩০ রানে ১ উইকেট নেন সাকিব। তার সঙ্গী আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ৩১ রানে ১ উইকেট নেন। সাকিব-শরিফুলের নৈপুন্যে ২ রানে জয় পায় বাংলা টাইগার্স। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠেছে বাংলা টাইগার্স।
ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ পায়  বাংলা টাইগার্স। দলের পক্ষে ১৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন নামিবিয়ার ডেভিড ওয়াইস। তার অনবদ্য ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিলো। এছাড়া মুহাম্মদ ওয়াসিম ১৮ বলে ২৭ এবং পাঁচ নম্বরে নেমে ৩টি ছক্কায় ১৫ বলে ২৪ রান করেন অধিনায়ক সাকিব।
১৬৯ রানের টার্গেটে কানাডার নিকোলাস কির্টোনের হাফ-সেঞ্চুরির পরও জিততে পারেনি টরেন্টো ন্যাশনালস। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে টরেন্টো। ৭টি চার ও ৪টি ছক্কায় ৫৪ বলে ৭৪ রান করেন কির্টোন।  
বাংলা টাইগার্সের পেসার যুক্তরাষ্ট্র্রের আলি খান ২টি উইকেট নেন। পাশাপাশি সাকিব ও শরিফুল ৪ ওভার করে বল করে ১টি করে উইকেট শিকার করেন।
বাংলা টাইগার্সের হয়ে এখন পর্যন্ত সাকিব ৩ ইনিংসে ব্যাটিংয়ে ২৯ রান এবং ১২ ওভার বল করে ৭০ রান খর্চায় ৪ উইকেট নিয়েছেন। আর শরিফুল ৩ ইনিংসে ১২ ওভারে ৫৯ রানে ৩ উইকেট নেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat