ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সূর্যের পৃষ্ঠতলে বিশাল বিস্ফোরণের কারণে ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করে বলা হয়েছে। এতে মঙ্গলবার রাত থেকে উত্তর আমেরিকা,ইউরোপ এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় চমকপ্রদ অরোরা তৈরি হতে পারে।
গত মে মাসে দুই দশকেরও বেশি সময় ধরে পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় হাওয়াই, স্পেন, দক্ষিণ আফ্রিকা এবং দুই মেরু অঞ্চল থেকে অনেক দূরে যেখানে সাধারণত অরোরা দেখা যায়, সেখানকার রাতের আকাশ অরোরার বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের (এসডব্লিউপিসি) অপারেশনস চিফ মাইক বেটওয়ে মঙ্গলবার এএফপি’কে বলেছেন, ‘আমরা বেশ কয়কটি বড় করোনাল ভর নিক্ষিপ্ত হতে দেখেছি,এতে সূর্যের পৃষ্ঠ থেকে প্লাজমা এবং অন্যান্য উপাদান মহাকাশে বেরিয়ে আসছে।’
তিনি বলেন, ‘এতে মহাকাশ আবহাওয়া পরিস্থিতির অস্থিরতা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।’
‘জিওম্যাগনেটিক স্টর্ম ওয়াচ’ ঘোষণা করেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) পৃথিবীর বায়ুমন্ডলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে।
‘ক্রিয়াকলাপের প্রভাব সবচেয়ে বেশি’ মঙ্গলবার আসার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এসডব্লিউপিসি মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়রিক অ্যাডমিনিস্ট্রেশন স্কেলে জি৩ মানের একটি ‘শক্তিশালী’ ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat