ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সফল দুই মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তিমূলক ব্যবস্থ্য গ্রহণ ইত্যাদি কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। জেলায় ৭৪ হাজার ৯০৫ টন উৎপাদনের বিপরীতে বাৎসরিক ৪০ হাজার ৪৯১ টন চাহিদা মিটিয়ে ৩৪ হাজার ৪১৪ টন মাছ উদ্বৃত্ত থাকছে।
সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ ও বৈচিত্রকরণ, মা মাছের সুরক্ষা প্রদান কার্যক্রম জোরদার করা হবে। মুক্ত জলাশয়ে সকল অবৈধ স্থাপনা ও অবৈধ মৎস আহরণের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে  গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও পরামর্শ প্রদান, মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে কর্মশালা, সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং মূল্যায়ন। মৎসচাষী ও মৎস্যজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে গতকাল জেলার মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat