ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ৩২৪৩৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার টেলিফোনে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষই গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাস এবং একটি টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানোর তাৎপর্য তুলে ধরে।
গত দুই দিন ধরে ইসরায়েল সংক্রান্ত উত্তেজনা বৃদ্ধির পর তারা এই ফোনালাপ করলেন। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ বুধবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তার বাসভবনে হামলায় দেহরক্ষীসহ নিহত হন। তিনি মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এ ‘সন্ত্রাসী হামলা’ চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তারা হানিয়াহ’র হত্যাকা-ের জন্য ইসরাইলকে ‘কঠোর এবং বেদনাদায়ক জবাব’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এছাড়াও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিতে হিজবুল্লাহ’র শুরা কাউন্সিলের কাছে একটি অবস্থানে মঙ্গলবার ইসরায়েলি ড্রোন হামলায় সংগঠনটির শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শোকর এবং সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়।
হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ যথাসময়ে ও যথাস্থানে ইসরায়েলি হামলার সুনির্দিষ্ট ও দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat