ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা।
মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে। সাভারবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এসময় তিনি বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল বলেই তারা আজ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিক্ষোভ মিছিলে সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat