ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে ২ উইকেট হাতে নিয়ে ১৫ বলে ১ রান দরকার ছিলো ভারতের। কিন্তু ৪৮তম ওভারে পরপর দুই বলে শেষ দুই উইকেট হারিয়ে নিশ্চিত জয় হাতছাড়া করেছে  ভারত। ম্যাচটি টাই হওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। পক্ষান্তরে,২৩০ রানের পুঁজি নিয়েও দলের লড়াকু মনোভাবে খুশি শ্রীলংকার নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কা।  
গতরাতে কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। জবাবে ৪৭ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে লংকানদের সমান ২৩০ রানে পৌঁছে  ভারত। শেষ ১৫ বলে ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১ রান দরকার ছিলো তাদের।
কিন্তু ৪৮তম ওভারের চতুর্থ বলে ভারতের শিবম দুবেকে এবং পঞ্চম বলে অর্শদীপ সিংকে লেগ বিফোর আউট করে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দলের অধিনায়ক ও স্পিনার আসালঙ্কা। ১৩ বল বাকী থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ভারত-শ্রীলংকার মধ্যকার শ^াসরুদ্ধকর প্রথম ওয়ানডে ম্যাচটি টাই হয়। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই ।
হাতের মুঠোয় থাকা ম্যাচে জয় না পাওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘টার্গেট স্পর্শ করা যেতো। এজন্য ভালো ব্যাটিং করতে হবে। আমরা ভালো ব্যাটিং করেছি কিন্তু ধারাবাহিক ছিলো না। ভালো শুরু করলেও, আমরা জানতাম স্পিনাররা আক্রমনে এলে খেলার চিত্র বদলে যাবে। কিছু উইকেট হারিয়ে আমরা পিছিয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের জুটিতে আমরা ম্যাচে ফিরেছিলাম। কিন্তু ১৪ বলে এক রান করতে না পারাটা হতাশার। ম্যাচটি এমন অবস্থায় ছিল না যে, আপনাকে শট খেলতে হবে। নিজের স্বাভাবিক খেলাটা খেলা উচিত ছিলো। আমরা যেভাবে লড়াই করেছি তাতে গর্বিত। আমাদের এক্সাইটমেন্ট  ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল।’
স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পরও ওপেনার পাথুম নিশাঙ্কা ও দুনিথ ওয়েলালাগের হাফ-সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। নিশাঙ্কা ৫৬ ও সাত নম্বরে নেমে অপরাজিত ৬৭ রান করেন ওয়েলালাগে। এরপর শ্রীলংকার চার স্পিনারের দারুন বোলিংয়ে জয় বঞ্চিত হয় ভারত। হাসারাঙ্গা-আসালঙ্কা ৩টি করে, ওয়েলালাগে ২টি ও আকিলা ধনাঞ্জয়া ১টি উইকেট নেন।
দলের পারফরমেন্সে খুশি শ্রীলংকার অধিনায়ক আসালঙ্কা। তিনি বলেন, ‘আমরা মনে করি লড়াই করার জন্য ২৩০ রান যথেষ্ট ছিল। ভারতকে আরও আগে আটকে দিতে আমাদের আরও ভাল করা উচিত ছিল। বিকেলে বোলিং করা সহজ ছিলো না। কিন্তু যখন লাইট জ্বলে উঠলো, তখন ব্যাটিং সহজ হয়ে যায়। বাঁ-হাতি ব্যাটার থাকায় আমি ভেবেছিলাম পরিস্থিতির সুবিধা নিতে আমি বোলিং করতে পারি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। বিশেষভাবে ওয়েলালাগে এবং নিশাঙ্কার ভালো ব্যাটিং করেছে।’
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat