ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৪৫৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানানো হয়েছে ।
আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রেসক্লাবের সদস্যদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় শৃংখল মুক্তির মহানায়কের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাৎবরণকারীদের  রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের আব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি, সুখ, শান্তি ও জনগনের কল্যাণে বিশেষ প্রার্থনাও করা হয়।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য কল্যাণ সাহা, শাহানাজ সিদ্দিকী সোমাসহ ক্লাবের প্রায় ৪০ জন সদস্য এসময় উপস্থিত ছিলেন। 
এদিকে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat