ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৫৬৮১৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের এক জরুরী মতবিনিময় সভা আজ দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি এড. রাজ্জাক খান বাদশা, আক্তারুজ্জামান ফুলুসহ সহ-সভাপতিগণ, যুগ্ম-সম্পাদকগণ এবং কমিটির সব পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুমন সিকদার, জেলা কৃষক লীগের সম্পাদক এড. দিলীপ মাঝি, ছাত্রলীগ, যুববলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস তার বক্তব্যে বলেন- বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি-জামায়াত-শিবির-ছাত্রদলের ধ্বংসাত্মক কর্মকান্ড মোকাবেলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল সব পর্যায়ের নেতৃবৃন্দকে এবং অঙ্গ সহযোগী ভাতৃপ্রতীম সংগঠনের এবং স্বাধীনতার স্বপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat