ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৪৪০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ পুলিশ ও নৌ বাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন পক্ষে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
পরে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, দেশে যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটেছিল। স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ভোলায় নৌ-বাহিনী নিয়োজিত হয়। তাদের সহযোগিতায় পুলিশ মনবল ফিরে পায়। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশের সব কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন,  দেশটা আমাদের সবার। আমরা সবাই সুন্দর একটি বাংলাদেশ চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার।
জেলার দায়িত্বে নিযুক্ত নৌ-বাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নৌ-বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জেলার সব থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এবং জনগণের সঙ্গে পুলিশের যে দূরত্ব রয়েছে তা দূর করে একটি কল্যাণকর সম্পর্ক তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।
পরে ট্রাফিক পুলিশের কর্মবিরতির সময় সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ৬০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ নৌ-বাহিনী ও পুলিশের উর্ধ্বতন  কর্মকর্তারা ছাড়াও  জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat