ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৪৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ৫ আগস্ট সহিংসতায় থানাগুলো থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৭৭টি অস্ত্র এবং কিছু গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে এসএমজি, শর্টগান, কাটারাইফেল, পিস্তল, গ্যাসগান ইত্যাদি। এতে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি এবং পুলিশ ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ লুট করে দুর্বৃত্তরা। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। 
এরআগে সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্টিত অস্ত্রগুলো  নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানায় সিলেট মহানগর পুলিশ।
এসএমপি মিডিয়া অফিসার জানান, এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তবে লুট হওয়া অস্ত্রগুলোর হিসাব এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, এ বিষয়ে কাজ এখনো চলমান রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat