ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৪৫৪৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে। বাংলাদেশের এই নতুন সরকারের প্রতি ব্রিটেনের সমর্থন রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে।  কারণ এ সরকার শান্তি পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অর্ন্তভূক্তিমূলক শান্তিপূর্ণ পথ তৈরি এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে।
কুক রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনর সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হাইকমিশনার ও উপদেষ্টা যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং রোহিঙ্গাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক নিয়েও আলোচনা করেন। এ সম্পর্ক দু’দেশের মানুষের মধ্যকার গভীর সম্পর্ক ও অভিন্ন কমনওয়লথ মূল্যবোধের ভিত্তিতে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
কুক বলেন, “আমরা সাম্প্রতিক সময়ে সহিংসতা ও প্রাণহানির কারণে গভীরভাবে শোকাহত। আমরা ছাত্র এবং আরও অনেকে, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত গড়ে তোলার আন্দোলন করেছেন, তাদের সাহসের স্বীকৃতি দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat