ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ২৩৪৪৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক মজবুত থাকবে কারণ আমাদের সম্পর্ক জনগণকেন্দ্রিক এবং বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে।
পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার আজকের পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।
চীনা রাষ্ট্রদূত তাইওয়াান ও তিব্বতের মতো স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থন চেয়েছেন বলে উল্লেখ করে হোসেন বলেন, ‘বাংলাদেশ এই বিষয়ে সবসময়ই চীনকে সমর্থন করেছে এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আমি তাকে আশ^স্ত করেছি।
ঢাকার সাথে চীন বর্তমান সম্পর্ক অব্যাহত রাখতে চায় এবং উভয় দেশের স্বার্থেই এটার ওপর জোর দেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমি তাদের বর্তমান সহযোগিতার ধরন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছি। কেননা এটি উভয় দেশের জন্যই মঙ্গলজনক।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নতিতে চীনের সহায়তা চেয়েছেন।
আলোচনাকালে  তারা চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিকাশের উপায়গুলো নিয়েও কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat