ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৬৪৪৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে স্থগিত  হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আজ বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক  এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া পরীক্ষার নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, স্থগিত হওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। নতুন সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
অন্ত:বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা  নেওয়ার বিষয়ে উদ্যোগী  হয় স্ব স্ব শিক্ষা বোর্ড। গত ১৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি  ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের স্থগিত হওয়ার এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেবাস ও মানবন্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুন সিলেট বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat