ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৭
  • ৩৪৪৫৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনরি সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, কৃষি সম্পসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বা) মো: সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাববীব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। এছাড়াও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড সমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও বর্তমানে দেশের বন্যা পরিস্থিতির বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে পানি উন্নয়ন বোর্ডকে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat