ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৩৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয়ান ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শ্যু গ্রহণ করেছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। বেভারিয়ান্স রাজধানীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।
গত মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩৬ গোল করেছিলেন কেন। ইউরোপের অন্যান্য লিগে কোন খেলোয়াড়ই এর থেকে বেশী গোল করতে পারেনি।
প্রিমিয়ার লিগে এর আগে তিনবার সর্বোচ্চ গোল করেও এই পুরস্কার জয় করতে পারেননি কেন। কাল পুরস্কার হাতে নিয়ে কেন বলেছেন, ‘এটা দুর্দান্ত এক অনুভূতি। এই পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায়না। নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি। নতুনভাবে শক্তি খুঁজে পাচ্ছি। সত্যিকার অথেই এই পুরস্কার আমাকে গর্বিত করেছে।’
ব্যক্তিগত অনেক পুরস্কার জয় করলেও ক্যারিয়ারে এখনো দলীয় কোন পুরস্কার জয় করতে পারেননি। মিউনিখে অভিষেক বছরে কোন শিরোপা জয় করতে পারেননি কেন। ২০১২ সালের পর প্রথমবারের মত বায়ার্ন কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। গণমাধ্যমে কেন বলেছেন, ‘গত মৌসুম যেভাবে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। শিরোপা জয় করা গুরুত্বপূর্ণ। একটি দল হিসেবে আমরা সাফল্য অর্জণ করতে চাই।’
৩২ ম্যাচে কেন সর্বমোট ৩৬ গোল করেছেন। বায়ার্নের হয়ে এক মৌসুমে এর আগে সাবেক স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি সর্বোচ্চ ৪১ গোল করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat