ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৪৫৪৫৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে সচিবদের থাকা উচিত নয়। এতে স্বার্থের ব্যাঘাত ঘটে।
আজ বুধবার পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, ভবিষ্যতে কোনো সচিব যাতে আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কি পরিণতি হবে তা বুঝতে হবে। তিনি বর্তমান সরকার গঠনের পেছনের দর্শনটা বুঝে সেভাবেই সকলের আচরণ করার আহ্বান জানান।
তিনি বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে।
ইতিমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে তার ক্ষেত্রে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি ও আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে আপনার উদ্যোগ কি হবে এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি'র চেয়ারম্যান মো. আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat