ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে একজন নিহত ও  সাতজন আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীল কুমার মন্ডল জেলার সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
আহতরা হলেন, বিনেরপোতা গ্রামে তারাপদ মন্ডলের ছেলে মনোহর মন্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫), মৃত রবীন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথ (৩৮), হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৩৪), রবীন্দ্রনাথ মল্লিকের ছেলে প্রহল্লাদ মল্লিক (৪০), প্রশান্ত মন্ডলের ছেলে বিরিঞ্চি মন্ডল (৫০) ও ফজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সুনীল ম-লসহ তারা আটজন একটি ইঞ্জিন ভ্যানে করে সাতক্ষীরার দিকে ঘেরে মাছ ধরতে যাচ্ছিল। পথিমধ্যে ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাব স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় সুনীল ম-ল। আহত হয় তার অপর সাতসঙ্গী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে উত্তম শীল ও সুরঞ্জন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat