ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ৬৭৬৫৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেনমার্ক বাংলাদেশের বন্দর অবকাঠামো এবং উপকূলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের পাশাপাশি ওষুধ খাতের আরো উন্নয়নে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আজ পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠকে এসব কথা বলেন। আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে বিনিয়োগের জন্য ডেনিশ কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গের কথা তুলে ধরে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের শিকারদের পুনর্বাসনের ক্ষেত্রে ডেনিশ সরকারের সুনির্দিষ্ট সহায়তার জন্য ডেনমার্ককে ধন্যবাদ জানান।
মো. জসীম বলেন, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে অনেক মুল্যায়ন করে এবং অত্যন্ত গুরুত্ব দেয়।
তিনি বলেন, বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই ও সবুজ রূপান্তরের ওপর বিশেষ মনোযোগ দিয়ে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বে পরিণত করার অপেক্ষায় আছে ঢাকা।
উভয় পক্ষ পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দুই দেশের সদিচ্ছা প্রকাশ করেন।
পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় ডেনিশ রাষ্ট্রদূত মো. মো. জসীম উদ্দিনকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat