ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৬৫৪৫৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ঘোষণা করা হবে নোবেল পুরস্কার, যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।
এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটিও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি।
সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেওয়া হলো পুরস্কার ঘোষণান দিন-তারিখ।
৭ অক্টোবর : এদিন ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিট।
৮ অক্টোবর : পদার্থবিদ্যার বিজয়ীর নাম ঘোষণা হবে এদিন। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।
৯ অক্টোবর : রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।
১০ অক্টোবর : এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বিকেল ১টা। বাংলাদেশ সময় বিকেল ৫টা।
১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে। স্থানীয় সময় সকাল ১১টা। বাংলাদেশ সময় বিকেল ৩টা।
১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat