ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৬৫৪৫৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবাজ ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গাজায় এক বছর ধরে চলমান ইসরাইলি আগ্রাসনের ‘রাজনৈতিক সমাধান’ খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন। 
ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন, আমার বিশ্বাস, আজকের অগ্রধিকার হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহ না করা। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ইসরাইলকে আর কোন অস্ত্র দিবে না ফ্রান্স। 
প্যারিস থেকে এএফপি এই খবর জানায়।
এরআগে গতমাসে যুক্তরাজ্যে ও ইসরাইলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। কারণ, এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে।
এদিকে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁসহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এই আহ্বান আমাদের জন্য অপমানজনক। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।
ম্যাক্রোঁ লেবাননে স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন, যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত। লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। লেবানন আরেকটি গাজা হতে পারে না।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন, গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরাইল নতুন করে অজুহাত খুঁজছে।
তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ্র আগ্রাসনের যে কথা ইসরাইল প্রচার করছে তা কেবলমাত্রই অজুহাত। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে। তুরস্ক সব সময় নিপীডকের বিরুদ্ধে লড়াই করে যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat