ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৪৫৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।  প্রবেশমুখগুলো হলো; নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইন্সটিটিউট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার। 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 
এতে বলা হয়, আজ সোমবার দুপুর থেকে আগামী  সোমবার দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলবে। এ সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দুর্গোৎসব চলাকালে ঢাবি এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে। 
এছাড়া এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী ও দর্শনার্থীদের কাছেও পূজার নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে এবং সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat