ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ২৩৪৩৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর জেলার ৩৪৮টি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ পূজার ষষ্ঠী। গত সন্ধ্যাসাড় ৬টায়  সব মন্ডপে দেবী দূর্গার জাগরণে অকাল বোধন অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা রাতে মন্ডপগুলোতে আসতে শুরু করেন।
এরআগে এক মাসের অধিক সময় ধরে মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়। মন্ডপগুলোর সাজসজ্জাসহ, তোরণ ও আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজও শেষ হয়েছে। তোরণ ও আলোকসজ্জায় শহর জুড়ে পূজার আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শহরের কাপুড়িয়াপট্টি এলাকার আলোকসজ্জা আকর্ষণীয়। নাটোর পৌরসভা এলাকার মন্ডপসমূহের প্রতিমা বিসর্জনে জয়কালী দীঘির উত্তর প্রান্তে বিসর্জন ঘাট নির্মাণ করেছে নাটোর পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার প্রত্যেক মন্ডপের অনকূলে চার হাজার টাকা করে অনুদান প্রদান করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলার প্রত্যেক মন্ডপের অনুকূলে আধা টন করে চাল বরাদ্দ দিয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ।
প্রত্যেক মন্ডপে শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে মন্ডপ কমিটির সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। প্রত্যেক মন্ডপে একজন করে পুলিশ সদস্য নিয়োজিত আছেন। মন্ডপের পরিধি ও দর্শনার্থীর সংখ্যা বিবেচনা করে প্রত্যেক মন্ডপে দুইজন মহিলা আনসারসহ ছয় থেকে দশজন আনসার সদস্য কাজ করছেন। সেনাবাহিনী এবং র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের মনিটরিং টিম এবং নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শহরের নীচাবাজার এলাকার বৈকালী সংঘ পূজা মন্ডপের সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা জানান, পঞ্চমীর দিনে গতরাতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে। কাপুড়িয়াপট্টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্য তন্ময় কুন্ডু বলেন, গতরাতে দর্শনার্থীদের আগমনে মুখর ছিলো মন্ডপ, সচরাচর পঞ্চমীর দিনে এত দর্শনার্থীর আগমন হয়না। আয়োজন ও আইন-শৃংখলা পরিস্থিতিকে সন্তোষজনক বলে জানান বগুড়া থেকে পূজা দেখতে আসা দর্শনার্থী ববি রাণী কর্মকার। নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) বিশ্বজিৎ তালুকদার বলেন, পূজার সুন্দর পরিবেশ বিরাজ করছে। চতুর্থীর দিন থেকেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মন্ডপে নিয়োজিত আছেন-যা আগে কখনো হয়নি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা কার্যালয়ের সিনিয়র সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, নাটোর পৌরসভা এলাকায় এ বছর অতিরিক্ত একটি মন্ডপে পূজা আয়োজন হচ্ছে। জেলায় ৩৪৮টি মন্ডপে পূজা আয়োজন করা হচ্ছে। মন্ডপ কমিটিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে সুষ্ঠু-সুন্দরভাবে পূজা আয়োজনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বন্যার কারনে সাজসজ্জার আধিক্য কিছুটা কম।
নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এবং আনন্দ উদ্দীপনার মাধ্যমে পূজা আয়োজনে পুলিশ সহযোগিতা করে যাচ্ছে। প্রত্যেক মন্ডপে পুলিশ সদস্য নিয়োজিত করার পাশাপাশি মোবাইল পেট্রোল টিম কাজ করছে। জেলার তিনজন অতিরিক্ত পুলিশ সুপার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া সেনাবাহিনী ও র‌্যাব নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান  বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুসম্প্রীতি বজায় রেখে পূজার সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat