ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৫৪৫৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, নিয়োগে ঘুষ ও অর্থ পাচারের অভিযোগে পৃথক মামলা করেছে । মামলায় সাবেক মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের নামও রয়েছে। দুদকের মহাপরিচালক আখতার হোসেন আজ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,‘তদন্তের ভিত্তিতে, দুদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাদের ছেলে সাফি মুদ্দাসীর খান, মেয়ে সাফিয়া তাসনিম খান এবং সাবেক মন্ত্রীর এপিএস মনির হোসেনের অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে । দুদকের কর্মকর্তারা আজ তাদের বিরুদ্ধে মামলা করেছেন।’
দুদক সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে- শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী ও দুই সন্তানের প্রায় ৬০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ১৫৬ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আসাদুজ্জামান তাদের নামে থাকা ৪১৬ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার টাকার তথ্য ও ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্যও গোপন করেছেন বলে তদন্তে বেরিয়েছে।
এদিকে মন্ত্রীর এপিএস মনির হোসেনের ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকার অবৈধ লেনদেন পাওয়া গেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন চুড়ান্ত রুপ নিলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসাদুজ্জামান খান আত্মগোপন করেন।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat