ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৫৪৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়  ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায়  গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক।  আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩০)। তবে হেলপারের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
 
এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও যমুনা সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। অবশ্য ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই শাহাদত হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat