ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৪৩৪৫৪৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রায় শত বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাহাথিরের সহকারী সুফি ইউসুফের উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, দুই বারের প্রাক্তন প্রধানমন্ত্রী সর্বশেষ জুলাই মাসে ‘একটানা কাশির’ জন্য হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সুফি ইউসুফ বলেন, লোয়ার ‘রেসপিরেটরি ট্র্যাক্ট' সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে তার চিকিৎসা চলতে পারে।
মাহাথির জুলাই মাসে ৯৯ বছর বয়স পূর্ণ করেন।সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কবার হার্টের সমস্যায় ভুগেছেন এবং একাধিক বাইপাস সার্জারি করিয়েছেন। জুলাইয়ে সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াও তিনি এই বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে থেকেছেন।
মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে মাত্র দুই বছরের কম সময়ে তার সরকার ভেঙে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat