ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৬৫৬৫৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আগামি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচি চলাকালে সরকারী ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে জেলার ৩২ হাজার ৪৫২ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

আজ বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছাত্রীদের আগামি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের আগামি ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ টিকা দেয়া হবে। টিকা পেতে আগ্রহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউনিসেফ-এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat