ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ২৩৪৩৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আজ টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ আলী হোসেন (২৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 
আজ শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরবক্ষে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আলী হোসেন ঢাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা শুক্রবার হাউসবোট নিয়ে জেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। দুপুর ১২টার দিকে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরবক্ষে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat