ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৫৪৫৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ইসরাইলি ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এ কথা জানিয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট প্রদানকারী ডা. চেন কুগেল সংবাদপত্রকে জানিয়েছেন, সিনওয়ারকে প্রথমে ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়েছিল এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র বা ট্যাংকের শেল বিদ্ধ হয়ে তিনি আহত হয়েছিলেন।
হামাস নেতা তখন প্রাথমিক চিকিৎসা হিসেবে তার হাতের চারপাশে একটি বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। কিন্তু ইসরাইলি ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক কুগেল বলেছেন, ‘এটা যথেষ্ঠ কার্যকরী ছিল না এবং তার হাত ভেঙ্গে গিয়েছিল।’
তিনি বলেছেন, সিনওয়ারকে বন্দুকের গুলিতে হত্যা করা হয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কে গুলি চালিয়েছিল, কখন তারা এটা করেছিল এবং কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা স্পষ্ঠ নয়।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মতে, গত বুধবার নিয়মিত টহলের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সিনওয়ার মারা যান।
সেনাবাহিনী জানায়, ৮২৮তম ব্রিগেডের সৈন্যদের একটি টহলদল রাফাহ শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় ফিলিস্তিনের তিন হামাস যোদ্ধার মুখোমুখি হয়।
সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যরা তাদের তাড়া করার সাথে সাথে সিনওয়ার অন্য দুইজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আকস্মিক হামলার মুল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ারকে জনসম্মুখে আর কখনো দেখা যায়নি।সিনওয়ারের মৃত্যু ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের জন্য একটি বড় ধরনের ধাক্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat