ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৬৭৬৭৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন,‘শেখ হাসিনা সারা বিশ্বে ফ্যাসিস্ট রেজিমের মুখপাত্র। এদেশের মানুষ গণহত্যার বিচারের লক্ষ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চায়। আশাকরি, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করবে’।
আজ রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকান্ডে শহিদদের আত্মার শান্তি কামনা এবং দোষীদের শাস্তি প্রদান বিষয়ক ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
তিনি বলেন,শেখ হাসিনাসহ বিগত স্বৈরশাসকের বিচার করা না গেলে আন্তর্জাতিক পরিমন্ডলে এই দেশের মর্যাদা ক্ষুণœ হবে। শেখ হাসিনার সহযোগী হিসেবে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র, সংবিধান, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশের স্বাধীনতাত্তোর ইতিহাসে বিচারপতি খায়রুল হকের মতো জ্ঞানপাপী আর দ্বিতীয়টি নেই। তার মতো দেশের এতো ক্ষতি আর কেউ করেনি। তাকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে আগেই গ্রেফতার করা উচিত ছিল। তার শাস্তি এখন সময়ের দাবি।
‘জুলাই গণহত্যায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে পারলেই শহিদদের আত্মা শান্তি পাবে’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা সিটি কলেজের বিতার্কিকদের পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশ এর প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী মোনাওয়ার হুসাইন তামিম, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম,সাংবাদিক বাবু কামরুজ্জামান,সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মো. আব্দুল্লাহ আল রাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat