ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৩৪৩৪৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেস্ট দলের ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার চারদিন পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অসিরা। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং মিচেল মার্শ-ট্রাভিস হেডসহ আরও কিছু টেস্ট খেলোয়াড়কে।

সম্প্রতি মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার হওয়ায় পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। 

টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে জশ ইংলিস, এডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট শর্টকে। এখনো অধিনায়কের নাম জানায়নি অস্ট্রেলিয়া। সাধারণত টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন মার্শ। 

ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার জেভিয়ার বার্টলেট, ন্যাথান এলিস এবং স্পেন্সার জনসন। 

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এই দলের সবাই টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে। পুরো সিরিজেই তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ভালোভাবে কাজে লাগাবে বলে আমরা আশা করছি।’

দুই সপ্তাহ আগে ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়েছে কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে। তবে ঐ সিরিজে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন মার্শ ও হেড।

১৪ নভেম্বর থেকে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দু’টি হবে যথাক্রমে ১৬ এবং ১৮ নভেম্বর। ২২ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। 

৪ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat