ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৪৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ সকালে সাক্ষাৎ করেন। 
বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে উল্লেখ করে সুইডেনের রাষ্ট্রদূত এসব প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য শিল্প উপদেষ্টার সহায়তা কামনা করেন। 
তার বক্তব্যের জবাবে সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা।  

এ সময় রাষ্ট্রদূত আরো জানান,  সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে। 

এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ-কে কিভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।  

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat